হোম > বিশ্ব

মোট প্রাণহানি ৫১ হাজারে

গাজায় আরো ৩৯ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইসরাইলি হামলায় কমপক্ষে আরো ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫১ হাজারে পৌঁছে গেছে। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় উপত্যকাটিতে কমপক্ষে আরো ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হওয়া আরো ১১৮ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৯৮৩ জনে পৌঁছেছে। আর আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ২৭৪ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে আবারও গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল।

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি নেতানিয়াহুর

ইরানে স্থল সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে যা বললেন মার্কিন সিনেটর

ইরান আর আগের মতো নেই: নেতানিয়াহু

ইরান হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করায় হতবাক ট্রাম্প প্রশাসন

ইসরাইলি হামলায় ইরানে নারী ও শিশু নিহত, তেহরানে বিস্ফোরণের শব্দ

যুদ্ধে নিযুক্ত মার্কিন সেনাদের পরিবারের প্রতি ইরানি স্পিকারের বার্তা

দ্রুতগতিতে এগিয়ে চলেছে ইরান যুদ্ধ: ট্রাম্প

ইসরাইলে রাতভর ইরানের হামলা, আহত ৩০

ইরাকের কুর্দিস্তানে হামলায় ফরাসি সেনা নিহত: ম্যাক্রোঁ

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নিল যুক্তরাষ্ট্র