হোম > বিশ্ব

পাকিস্তানের আরও ২০ জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দেবে ইরান

আমার দেশ অনলাইন

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ইরানের পক্ষ থেকে তার দেশ হরমুজ প্রণালিতে আরও বিস্তৃত প্রবেশাধিকার পেয়েছে। খবর বিবিসির।

ইসহাক দার জানান, পাকিস্তানের পতাকাবাহী আরও ২০টি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিতে অনুমতি দিয়েছে ইরান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এর অর্থ, প্রতিদিন দুটি করে জাহাজ (পাকিস্তানের পতাকাবাহী) হরমুজ প্রণালি পার হবে।’ ইরানের পক্ষ থেকে পাকিস্তান সরকারকে এমনটা জানানো হয়েছে বলেও উল্লেখ করেন ইসহাক দার।

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আর ব্যস্ততম নৌপথ হরমুজ প্রণালি। বিশ্বজুড়ে জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ এ জলপথ দিয়ে পরিবহন করা হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে পণ্য ও জ্বালানিবাহী নৌযান চলাচলে লাগাম টানে ইরান। এর ফলে হরমুজ প্রণালিতে প্রবেশের আগেই আটকা পড়ে বহু জাহাজ।

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী