হোম > বিশ্ব

ইসরাইলের হামলায় ইরানে এ পর্যন্ত অন্তত ৬০০ নিহত

আতিকুর রহমান নগরী

ইরানে চলমান ইসরাইলের হামলায় এ পর্যন্ত কমপক্ষে ছয়শ’ মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে এক হাজার ৩২৬ জন। ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিটস একথা জানায়।

আজ বুধবার সংগঠনটির বরাত দিয়ে টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ২৩৯ জন বেসামরিক ও ১২৬ জন সামরিক বাহিনীর সদস্য বলে নিশ্চিত হয়েছে তারা।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এখন পর্যন্ত মৃত্যুর প্রকৃত সংখ্যা সম্পর্কে খুব কম তথ্য প্রকাশ করেছে।

দেশটির ভেতরে কঠোর নিয়ন্ত্রণের কারণে সাংবাদিকদের নিয়মিতভাবে কাজ করাও কঠিন, ফলে সংঘাতের প্রকৃত মানবিক ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, বুধবার ষষ্ঠ দিনে ইরানের ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র কারখানাগুলোতে হামলা চালিয়েছ তারা। বুধবার এক বিবৃতিতে তারা এ দাবি করে।

গত শুক্রবার থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইরানও পাল্টা হামলা চালাচ্ছে।

আরএ

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার