হোম > বিশ্ব

ঈদের দিন পাকিস্তানে ৪.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত

স্টাফ রিপোর্টার

ঈদুল ফিতরের দিন পাকিস্তানে ৪.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমাবার স্থানীয় সময় বিকেল ৪টা ১১ মিনিটে করাচি ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এ তথ্য জানায় পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন।

দেশটির আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭ রিখটার স্কেলে। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, কম্পনটির গভীরতা ছিল ১৯ কিলোমিটার, আর এর কেন্দ্রস্থল করাচি থেকে ৭৫ কিলোমিটার উত্তরে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্পের সময় হঠাৎ ঘরবাড়ি কেঁপে ওঠে, আতঙ্কে অনেকে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ভূমিকম্পের পরবর্তী কম্পন বা ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার