হোম > বিশ্ব

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ১২

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডিতে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। সোমবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এ দুর্ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হন বলে জানিয়েছেন স্থানীয় দমকল কর্মকর্তারা।

জেলার প্রধান দমকল কর্মকর্তা বি নাগেশ্বর রাও বলেন, আমরা এখন পর্যন্ত ১২টি লাশ উদ্ধার করেছি। ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে আরো লাশ খুঁজে দেখছি।

ভারতের বিভিন্ন শিল্পাঞ্চলে দুর্ঘটনা নতুন নয়। নিরাপত্তা বিধি উপেক্ষা এবং দুর্বল পরিকল্পনার কারণেই এমন ঘটনা বারবার ঘটে চলেছে বলে ধারণা করা হয়।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি এক বিবৃতিতে বলেছেন, একাধিক মানুষের মৃত্যু গভীর শোক ও দুঃখজনক। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে আমরা ব্যবস্থা নিচ্ছি।

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার