হোম > বিশ্ব

ওমানে ইরান-আমেরিকার তৃতীয় দফা বৈঠক ২৬ এপ্রিল

পরমাণু আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

ইতালির রোমে দ্বিতীয় দফা বৈঠকের পর আবার ওমানে তৃতীয় দফায় বৈঠকে বসবে ইরান ও আমেরিকার প্রতিনিধি দল। আগামী ২৬ এপ্রিল ওমানের মাসকাটে এ বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি।

এদিকে শনিবার রোমে দুপক্ষের পরোক্ষ বৈঠকের পর আব্বাস আরাকচি জানান, আলোচনা গঠনমূলক হয়েছে। ওমানে তৃতীয় দফা বৈঠকের আগে দুপক্ষের প্রযুক্তি বিশেষজ্ঞরা পারস্পারিক যোগাযোগ করবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, তুলনামূলক ইতিবাচক পরিবেশে আলোচনা হয়েছে। রোমের বৈঠকে ভবিষ্যতের ‘সম্ভাব্য চুক্তি’র ভিত্তি স্থাপিত হয়েছে।

বৈঠকের পর এক আমেরিকান কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে। আগামী সপ্তাহে ওমানে তৃতীয় দফায় বৈঠক হবে।

এপির খবরে জানানো হয়, রোমের ওমানি দূতাবাসে এ বৈঠক চার ঘণ্টার বেশি স্থায়ী হয়েছিল।

বৈঠকে ইরানি প্রতিনিধি দলের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও আমেরিকার পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ নেতৃত্ব দেন।

ইরানি কর্মকর্তাদের বরাতে খবরে বলা হয়, দুদেশের প্রতিনিধি দল আলাদা আলাদা কক্ষে অবস্থান নিয়েছিলেন এবং ওমানি পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেন।

এর আগে গত ১২ এপ্রিল ওমানের রাজধানী মাসকাটে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দুপক্ষের আলোচনা শুরু হয়। প্রথম দফার এ বৈঠকের পর দুপক্ষ পরবর্তী সময়ে আরো বৈঠক করতে সম্মত হয়।

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন