হোম > বিশ্ব

৫.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

আমার দেশ অনলাইন

৫ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পাকিস্তানে। আজাদ কাশ্মীরসহ দেশটির বিভিন্ন এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) এক বিবৃতি জানিয়েছে, শুত্রবার (২৭ মার্চ) স্থানীয় সময় ৯:৫৩ মিনিটে আঘাত হানে এই ভূমিকম্পটি। এর উৎপত্তিস্থল ছিল উত্তর-পশ্চিম কাশ্মীরের গিলগিট থেকে ৮৪ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে।

বিবৃতিতে আরো বলা হয়, গিলগিট, স্কার্দু, পাত্তান, বালাকোট ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে কম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, পাকিস্তান তিনটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত- আরব, ইউরো-এশীয় এবং ভারতীয়— যা দেশটিতে পাঁচটি ভূমিকম্প অঞ্চল তৈরি করে এবং একাধিক ফল্ট লাইন থাকায় টেকটোনিক নড়াচড়া ঘন ঘন ঘটে; ফলে এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।

সর্বশেষ গত ফেব্রুয়ারির শেষের দিকে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্পে রাজধানী ইসলামাবাদ এবং উত্তরপশ্চিামাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার কিছু অংশ কেঁপে ওঠে।

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের