হোম > বিশ্ব

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপে ফেরি ডুবে পাঁচ জনের মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে একটি ফেরি ডুবে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার সুরাবায়া অফিস জানিয়েছে, বুধবার জাভা দ্বীপের পূর্ব উপকূলের বান্যুওয়াঙ্গি থেকে বালি যাওয়ার পথে স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটে নৌযানটি ডুবে যায়। এতে ৫৩ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন।

সংস্থাটি বলছে, অনুসন্ধান অব্যাহত থাকায় ৩১ জনকে জীবিত উদ্ধার করা গিয়েছে।

এ দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফেরিটি ডুবে যাওয়ার কিছুক্ষণ আগে ফেরি অপারেটর ইঞ্জিনের সমস্যার কথা জানিয়েছিল।

অন্যদিকে একজন কর্মকর্তা বলেছেন যে ‘খারাপ আবহাওয়া’ এর কারণ।

কর্তৃপক্ষ প্রকাশিত একটি তালিকা অনুযায়ী, বেঁচে যাওয়াদের অনেকেই উপকূলীয় শহর বান্যুওয়াঙ্গির বাসিন্দা, অন্যরা জাভার বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন।

বান্যুওয়াঙ্গির বাসিন্দা ইমরন বলেন, ফেরিটি তিনবার তীব্রভাবে দুলে এরপর দ্রুত ডুবে যায়। ‘তৃতীয়বারেই সমুদ্রের পানি যাত্রীদের কেবিনে প্রবেশ করেছিল।

ইমরন ফেরির ফাঁক দিয়ে সাঁতরে বেরিয়ে সমুদ্রে ডুবে যান, তারপর লাইফ জ্যাকেট খুঁজে পান। পরে একজন জেলে তাকে উদ্ধার করেন।

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী