হোম > বিশ্ব

১০ মাস আগে মারা যান পাকিস্তানের সেই অভিনেত্রী

আতিকুর রহমান নগরী

ছবি: জিও নিউজ

পাকিস্তানের মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের মৃত্যু হয়েছে আট থেকে ১০ মাস আগে। শুক্রবার ময়নাতদন্তের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। গত মঙ্গলবার করাচির এক ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর জিও নিউজের।

ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী, হুমাইরার মরদেহ যখন উদ্ধার করা হয়, তখন দেহ মারাত্মকভাবে পচে গিয়েছিল এবং চেনা যাচ্ছিল না।

প্রতিবেদনে বলা হয়েছে, শরীরের কিছু অংশ সম্পূর্ণরূপে পেশীবিহীন টিস্যুতে পরিণত হয়েছে। হাড়গুলো স্পর্শ লাগলেই ভেঙে যায়। শরীরের হাড়ে কোন ভাঙ্গা শনাক্ত করা যায়নি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মরদেহ এতো বেশি পচন ধরেছে যে, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা অসম্ভব হয়ে পড়েছে। তবে, ডিএনএ প্রোফাইলিং করা হচ্ছে। এর মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা সম্ভব হবে বলে আশা করছেন তদন্তকারীরা। রাসায়নিক বিশ্লেষণের জন্য চুলের ফিতা, কাপড় এবং রক্তের নমুনা পাঠানো হয়েছে।

পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরকে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায় করাচির একটি ভাড়া বাসায়। গত মঙ্গলবার বেলা তিনটার দিকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করাচির ওই ফ্ল্যাটে সাত বছর ধরে একাই থাকতেন হুমাইরা আসগর। সেখানে থেকেই কাজ করতেন। নিয়মিত ভাড়া পরিশোধ করতেন তিনি। তবে প্রতিবেশীদের সঙ্গে তার তেমন যোগাযোগ ছিল না।

কিছুদিন ধরে তার অ্যাপার্টমেন্ট থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। পাশের বাসিন্দারা বিষয়টি টের পান এবং বাড়ির মালিককে জানান। এরপর পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এদিকে, এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করেছেন এক ব্যক্তি।

আরএ

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত