হোম > বিশ্ব

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলার কথা স্বীকার ইসরাইলের

পুনরায় সম্প্রচার শুরু

বিবিসি

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলার কথা স্বীকার করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। এ ছাড়া ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে ইসরাইল 'সরাসরি' হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

এদিকে, ইসরাইলের হামলায় কিছুক্ষণ পর পুনরায় সম্প্রচার শুরু করেছে টেলিভিশনটি।

সোমবার তেহরানে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরাইলি হামলায় সেখানকার বেশ কয়েক জন কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ঠিক কত জনের মৃত্যু হয়েছে এবং তাদের পরিচয় কী, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি কর্মকর্তারা।

টেলিভিশনটির একজন সাংবাদিক জানান, হামলার সময় তারা ভবনটিতে কাজ করছিলেন। তখন সরাসরি সম্প্রচার চলছিল। কিন্তু আকস্মিক হামলার পর কিছুক্ষণের জন্য সম্প্রচার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।

কয়েক মিনিট পর অবশ্য পুনরায় সম্প্রচার কাজ চালু করতে সক্ষম হন টেলিভিশন কর্তৃপক্ষ।

একপর্যায়ে টেলিভিশনটির সম্প্রচার শাখার প্রধান পেমান জেবেলি রক্তমাখা একটি কাগজ নিয়ে পর্দায় হাজির হন। সেটি দেখিয়ে তিনি বলেন, তারা শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন।

গণমাধ্যম কার্যালয়ে হামলা চালানোর মাধ্যমে ইসরাইলে সত্যের কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছে ইসলামিক রিপাবলিক অব ইরান নিউজ নেটওয়ার্ক কর্তৃপক্ষ।

ইসরাইলের হামলার আগ মুহূর্তে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পর্দায় উপস্থাপিকাকে দেখা যাচ্ছিলো। হামলার সময় উপস্থাপিকাকে দ্রুত সরে যেতে দেখা যায়।

অন্যদিকে, গণমাধ্যম কার্যালয়টি ইরান সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইসরাইল।

ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা তুলে ধরলেও, সংশয় বাড়ছে ইসরাইলের

ইরানের বন্দরগামী জাহাজে নিরাপত্তা ঝুঁকি, সতর্ক করল ইউকেএমটিও

ট্রাম্প ও পোপের বিরোধ নিয়ে ইরানের প্রতিক্রিয়া

হরমুজ ঘিরে উত্তেজনা, অবরুদ্ধ এলাকায় জাহাজ আটকের হুঁশিয়ারি সেন্টকমের

হরমুজ প্রণালি অবরোধ নিয়ে ফাঁকা বুলি দিচ্ছেন ট্রাম্প: ইরান

২০২৭ সালের মধ্যে গোটা রাখাইনের দখল নেয়ার ঘোষণা আরাকান আর্মির

ইরানি বন্দরে মার্কিন নৌ অবরোধ শুরু

আমরা শান্তি স্থাপনকারী, রাজনীতিবিদ নই: ট্রাম্পকে পোপ লিও

ইরানের বন্দর অবরোধে চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্র: মোহাম্মদ ইসলামী