হোম > বিশ্ব

৫০ বছরের মধ্যে ডলারের দাম সর্বনিম্ন

আতিকুর রহমান নগরী

বিগত ছয় মাসে মার্কিন ডলারের মান দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদারদের ব্যবহৃত অন্যান্য মুদ্রার তুলনায় ১০ শতাংশেরও বেশি দুর্বল হয়েছে। বছরের শুরুতে ডলারের দাম শেষবারের মতো এতো বেশি পড়ে গিয়েছিল ১৯৭৩ সালে। ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্র বড় পরিবর্তন এনেছিল, যার ফলে ডলারের সঙ্গে সোনার দামের সংযোগ বন্ধ হয়ে গিয়েছিল।

এবারের ভয়াবহ ঘটনা এমন সময় ঘটল যখন প্রেসিডেন্ট ট্রাম্প আগ্রাসী শুল্কারোপ এবং বিচ্ছিন্নতাবাদী পররাষ্ট্রনীতির মাধ্যমে বিশ্বব্যবস্থা পুনর্গঠনের প্রচেষ্টা করছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্যিক প্রস্তাব, মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ এবং ক্রমবর্ধমান সরকারি ঋণের মিশ্রণ ডলারের ওপর চাপ সৃষ্টি করেছে। যা বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থার কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার ওপর যে আস্থা ছিল; সেটাকেও ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছে।

ডলারের দরপতনের কারণে মার্কিনিদের বিদেশ ভ্রমণ আরো ব্যয়বহুল এবং বিদেশিদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করবে।

সরকার একদিকে আরো অর্থ ঋণ নেয়ার চেষ্টা করছে; অন্যদিকে চাহিদাও কমছে। সেই সঙ্গে দুর্বল ডলার মার্কিন রপ্তানিকারকদের সাহায্য করবে এবং আমদানি আরো ব্যয়বহুল হবে, যদিও শুল্ক হুমকির কারণে এই সাধারণ বাণিজ্যিক প্রভাবগুলো পরিবর্তনশীল।

অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প তার চরম শুল্ক আরোপ থেকে সরে এসেছেন এবং বছরের শুরুতে মার্কিন স্টক এবং বন্ড বাজার ক্ষতি কাটিয়ে উঠেছে, তবুও ডলারের দাম ক্রমাগত কমছে।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে ডলারের পাশাপাশি ইউরো, জাপানিজ ইয়েন, ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলার, সুইডিশ ক্রোনা ও সুইস ফ্রাঙ্ক প্রতিযোগিতামূলক মুদ্রা হিসেবে ব্যবহৃত হচ্ছে।

আরএ

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার