হোম > বিশ্ব

ভারতে বাংলাদেশি ৭০ তীর্থযাত্রী বাস দুর্ঘটনার কবলে

মায়াপুরের ইসকন-কাশি মন্দির হয়ে পুরিগামী

স্টাফ রিপোর্টার

ভারতে ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে বাংলাদেশি ৭০ তীর্থযাত্রীসহ বাস দুর্ঘটনার কবলে পড়েছে। বাসটি উলটে এক তীর্থযাত্রী নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

রোববার সকালে ভুবনেশ্বরের উত্তরচকে বাসটি উলটে যায় বলে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ওড়িশা টিভি প্রতিবেদন, বাসটিতে ৭০ জনের বেশি বাংলাদেশী ছিলেন। তারা পুরির দিকে যাচ্ছিলেন। এর আগে এই পর্যটকরা কাশি বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন। বাসটির বেশিরভাগ যাত্রীই বাংলাদেশী। দুর্ঘটনার শিকার হওয়া বাংলাদেশীরা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুরের হয়ে এসেছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।

বাসটি উত্তরচকের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি উলটে যায়। কী কারণে এ দুর্ঘটনা ঘটল তা নিরূপণে তদন্ত করছে পুলিশ। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএস

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার