হোম > বিশ্ব

বিমান বিধ্বস্তের আগে মায়ের সঙ্গে যে কথা হয়েছিল কেবিন ক্রুর

আন্তর্জাতিক ডেস্ক

দীপক পাঠকের ফেসবুক থেকে ছবি নেওয়া।

ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে ভারতের আহমেদাবাদে। এতে এক হৃদয়বিদারক মৃত্যুমিছিলের দৃশ্য দেখেছে পুরো বিশ্ব। ভারতের ইতিহাসে এটি দ্বিতীয় বৃহত্তম বিমান বিপর্যয়। বিমানটিতে ২৩২ জন সাধারণ যাত্রী এবং ১০ জন ক্রু ছিলেন। তবে ভাগ্যক্রমে একজন যাত্রী ছাড়া সবাই নিহত হয়েছেন।

ওই বিমানে ১০ জন কেবিন ক্রুর মধ্যে মুম্বাইয়ের বাদলপুরের বাসিন্দা দীপক পাঠকও ছিলেন। গত ১১ বছর ধরে এয়ার ইন্ডিয়ায় কেবিন ক্রু হিসেবে কর্মরত ছিলেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

বৃহস্পতিবার বিকালে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদে বিধ্বস্ত হওয়ার আগে তিনি শেষবারের মতো মায়ের সঙ্গে কথা বলেন এবং ‘গুড মর্নিং’ বলেন—এই তথ্য জানিয়েছেন তারই বোন। এরপরে আর পরিবারের সঙ্গে যোগাযোগ হয়নি দীপকের।

এদিকে বিমান দুর্ঘটনার খবর আসার পর পরিবারের সদস্যরা দীপকের কোনো খোঁজ পাননি।

পরিবারের একজন সদস্য জানান, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর তারা দীপকের ফোনে একাধিকবার যোগাযোগ করেন কিন্তু কেউ ফোন ধরনেনি।

প্রসঙ্গত, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে শহরের সিভিল হাসপাতাল ও বিএজে মেডিকেল কলেজের পাশে বিধ্বস্ত হয়।

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন