হোম > বিশ্ব

ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি: পেন্টাগন

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি। পেন্টাগন বলছে, এই হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে। খবর বিবিসির।

এর আগে গত শনিবার অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু ব্যবহার করে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র।

তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে অত্যন্ত সফল বলে দাবি করেছিলেন। কিন্তু মাত্র তিনদিনের মাথায় এই নতুন তথ্য জানাচ্ছে পেন্টাগন ।

পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ এই প্রতিবেদন তৈরি করেছে। তাদের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, এই হামলায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গোয়েন্দা ইউনিটের সদস্যরা যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সিবিএস নিউজকেও এ তথ্য জানিয়েছে।

এরআগে গত শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলায় পরমাণু স্থাপনার অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

মার্কিন যুক্তরাষ্ট্রকে এ হামলার চিরস্থায়ী ও ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এরপর সে হুমকি বাস্তবে রুপ নেয় সোমবার। কাতারে যুক্তরাষ্ট্রের অন্যদত প্রধান ঘাঁটিতে হামলা চালায় ইরান।

এরপর মঙ্গলবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে জানান, যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরাইল।

পরে ইরান ও ইসরাইলের পক্ষ থেকে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করা হয়।

আরএ

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার