হোম > বিশ্ব

ফোনালাপ ফাঁসের জেরে বরখাস্ত থাই প্রধানমন্ত্রী

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সাথে ফাঁস হওয়া ফোনালাপের জেরে পদত্যাগের জন্য ক্রমবর্ধমান চাপের মুখে ছিলেন পেতংতার্ন।

ওই ফোনালাপে পেতংতার্ন হুন সেনকে ‘চাচা’ বলে সম্বোধন করেন এবং থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের সেনা কমান্ডারকে নিজের ‘প্রতিপক্ষ’ বলে উল্লেখ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দেয়।

এক পর্যায়ে তাকে বরখাস্ত করার জন্য আবেদন করা হয়েছে, যা আদালত এখন বিবেচনা করছে।এই রায়ের ফলে পেতংতার্ন হলেন ক্ষমতাধর সিনাওয়াত্রা বংশের তৃতীয় রাজনীতিবিদ, যিনি মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা হারালেন।

সাংবিধানিক আদালত ৭-২ ভোটে তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আত্মপক্ষ সমর্থনের পেতংতার্ন সিনাওয়াত্রার কাছে ১৫ দিন সময় রয়েছে। এই সময়কাল উপ-প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত দেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

যদি তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়, তাহলে গত বছরের আগস্টের পর থেকে পতেতার্ন হবেন পিউ থাই দলের দ্বিতীয় প্রধানমন্ত্রী যাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হবে।

সেই সময়ে, তার পূর্বসূরী স্রেত্থা থাভিসিনকে তার মন্ত্রিসভায় একজন সাবেক আইনজীবীকে নিয়োগ দেওয়ার জন্য বরখাস্ত করা হয়েছিল, যিনি একবার জেলে ছিলেন।

কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার ফাঁস হওয়া একটি ফোনালাপ ঘিরে থাইল্যান্ডে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে এক সংবাদ সম্মেলনে ক্ষমাও চানব প্রধানমন্ত্রী পেতংতার্ন।

ফোনালাপ ফাঁসের জেরে পেতংতার্নের প্রধান জোটসঙ্গী রক্ষণশীল ভুমজাইথাই পার্টি জোট ত্যাগ করেছে। ভুমজাইথাই পার্টির অভিযোগ, ফাঁস হওয়া ফোনালাপে পেতংতার্নের আচরণ দেশের মর্যাদা ও সেনাবাহিনীর সম্মান ক্ষুন্ন করেছে।

আরএ

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার