হোম > বিশ্ব

নেতানিয়াহুকে ফোনে যে বার্তা দিলেন মোদি

ইরান-ইসরাইল সংঘর্ষ

আতিকুর রহমান নগরী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনায় উদ্বিগ্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় তিনি জানান, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে তিনি একটি ফোন পেয়েছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী তাকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী মোদি জানান, ইসরাইল-ইরান ইস্যুতে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবারের ওই ফোনালাপে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের বিষয়ে গুরুত্বারোপ করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

ইরানের বিভিন্ন সামরিক ও পরমাণু স্থাপনায় ইসরাইলের হামলার পর এ ফোনালাপ হলো। এরআগে, ইরান ও ইসরেইলের মধ্যে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক পোস্টে জানায়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু বেশ কয়েকজন বিশিষ্ট বিশ্ব নেতার সঙ্গে কথা বলেছেন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে তাদের অবহিত করেছেন। এর মধ্যে রয়েছেন জার্মান চ্যান্সেলর, ভারতের প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট।

আরএ

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন