হোম > বিশ্ব

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান নিহত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মেজর জেনারেল গুদকভ রাশিয়ার পশ্চিম সীমান্তে যুদ্ধসংক্রান্ত একটি মিশনে অংশগ্রহণকালে প্রাণ হারান। বুধবার কুরস্ক অঞ্চলে একটি কমান্ড পোস্টে ‘হিমার্স’ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন।

তবে ঠিক কী ধরনের সংঘর্ষে তিনি নিহত হয়েছেন, তা বিস্তারিত জানানো হয়নি।

মিখাইল গুদকভকে গত ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সর্বোচ্চ সামরিক সম্মাননা প্রদান করেছিলেন।

২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার পর থেকে কিয়েভের হামলায় রাশিয়ার কমপক্ষে ১০ জন শীর্ষ সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের হামলায় সর্বশেষ নিহত শীর্ষ কর্মকর্তা গুদকভ রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি মেরিন ব্রিগেডের নেতৃত্ব দিচ্ছিলেন।

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী