হোম > বিশ্ব

যুদ্ধ থামাতে রাজি নয় ইরান

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

অব্যাহত হামলার মধ্যে ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে রাজি নয় ইরান। তেহরান বলছে, ইসরাইল তাদের ওপর যে হামলা চালিয়েছে, আগে তার পূর্ণ প্রতিশোধ নেওয়া হবে। ইসরাইল হামলা চালাতে থাকলে তারা কোনো আলোচনায় বসবে না।

বার্তাসংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান মধ্যস্থতাকারী দেশ ওমান এবং কাতারকে জানিয়েছে ইসরাইলি হামলা চলাকালীন তারা কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহী নয়।

এক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বলেছেন, ‘ইরানিরা কাতার এবং ওমানকে জানিয়েছেন, ইরান তখনই সত্যিকারের যুদ্ধবিরতির আলোচনা করবে, যখন ইসরাইলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ তারা নেবে।’

এরআগে ইসরাইলি বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরান যুদ্ধবিরতির জন্য ওমান ও কাতারের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের এ দাবি নাকচ করে এ কর্মকর্তা জানান, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

এদিকে গত শুক্রবার ইরানে প্রথম হামলা চালায় আগ্রাসনকারীরা। এরপরের দিন রাতে ইসরাইলকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইরান। এরপর থেকে হামলা পাল্টা হামলা চলছে।

ইসরাইলি হামলায় ইরানে গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আরও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।

গতকাল রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক। এরমধ্যে সবশেষ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান ও সামরিক বাহিনীর দুই জেনারেল নিহত হন।

আরএ

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার