হোম > বিশ্ব

ইসরাইলে আবারো ইরানের হামলা, স্থানীয়দের পালাতে বলল সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের বন্দরনগরী হাইফাতে আবারো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। হাইফা ছাড়াও তেল আবিবসহ আরও কয়েকটি শহরে সরাসরি আঘাত হেনেছে ইরানের ছোড়া মিসাইল।

সেখানে সাইরেন বাজানো হয়েছে এবং স্থানীয়দের সংরক্ষিত এলাকায় পালাতে বলেছে দেশটির সেনাবাহিনী।

ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে আল জাজিরা ও এএফপি জানিয়েছে, রোববার সন্ধ্যায় ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হাইফা শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই সময় হাইফার আকাশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

ইসরাইলি সেনাবাহিনীও নতুন এক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

ফরাসি সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ইরান ইসরাইলের ওপর নতুন আক্রমণ শুরু করেছে। হাইফাসহ কয়েকটি শহরে সরাসরি মিসাইল আঘাত হানার খবর পেয়েছে তারা। 

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার