হোম > বিশ্ব

প্রাণঘাতি দাবদাহে পুড়ছে ইউরোপ, ৬ জনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

স্পেনের দাবানল এবং ইউরোপের অন্যান্য স্থানে তীব্র দাবদাহে ছয়জনের মৃত্যু হয়েছে। ইউরোপে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে জানায়, স্পেনের কাতালোনিয়া অঞ্চলের কোস্কো শহরের কাছে দাবানলে আটকা পড়ে দুই কৃষক মারা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে আগুন বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ায় তারা পালাতে পারেননি।

ইতালিতে, সার্দিনিয়া দ্বীপে সমুদ্র সৈকতে অসুস্থ হয়ে দু’জন মারা গেছেন।

প্যারিসের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে প্রচণ্ড গরমে মারা গেছে যুক্তরাষ্ট্র থেকে বাবা-মায়ের সাথে বেড়াতে যাওয়া ১০ বছর বয়সী এক শিশু মারা যায়।

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে দাবদাহে দু’জনের মৃত্যু হয়েছে। জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে তিন শতাধিক মানুষকে।

স্পেন ও যুক্তরাজ্যে গরমের তীব্রতা রেকর্ড ছারিয়েছে। স্পেনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, যে জুন মাসের গড় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা জুলাই এবং আগস্টের স্বাভাবিক গড় তাপমাত্রাকে ছাড়িয়ে গেছে।

কাতালোনিয়ায় দাবানলে মারা গেছে দুই জন। দেশটিতে ৬ হাজার ৫০০ হেক্টর এলাকাজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে।

আর দাবানলের কারণে লোকজনকে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে গ্রিস।

জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু সংস্থা (ডব্লিউএমও) মঙ্গলবার বলেছে যে মানব-সৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের কারণে প্রায়ই তীব্র দাবদাহ দেখা দিচ্ছে।

এক বিবৃতিতে, ডব্লিউএমও আরও বলেছে, ‘নগর পরিবেশ আশেপাশের গ্রামীণ এলাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে উষ্ণ থাকে, বিশেষ করে গরমের সময়। প্রচুর পরিমাণে পাকা রাস্তা, ভবন, যানবাহন এতে তাপের উৎস।’

আরএ

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী