হোম > বিশ্ব

ইসরাইলকে কঠিন শাস্তি দেওয়ার অঙ্গীকার খামেনির

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

হামলার অপরাধে ইসরাইলকে কঠোর শাস্তি দেওয়া অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের যোগদানের পর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া তার প্রথম বিবৃতিতে খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেলআবিবের বিরুদ্ধে ‘শাস্তি অব্যাহত থাকবে।’ খবর আল জাজিরার।

খামেনি বলেন, ‘ইহুদি শত্রু একটি বড় ভুল করেছে, একটি বড় অপরাধ করেছে। এজন্য তাকে শাস্তি পেতে হবে এবং তাকে শাস্তি দেওয়া হচ্ছে।’

গত ১৩ জুন ইরানে হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। পাল্টা হামলা শুরু করে ইরানও। নিরাপত্তার স্বার্থে বাংকারে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

ইরানের আইনসভা, বিচারব্যবস্থা, নির্বাহী বিভাগ এবং সামরিক বাহিনীর সর্বময় ক্ষমতা খামেনির হাতে রয়েছে।

এদিকে ইসরাইলের একটি ‘হারমেস ৯০০’ ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইরান।

ইসরাইল বলছে, তারা ইরানে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

হারমেস ৯০০ ড্রোন ইসরায়েলের অন্যতম উচ্চক্ষমতাসম্পন্ন মানুষবিহীন বিমান, যা নজরদারি ও আক্রমণ উভয় কাজেই ব্যবহার করা হয়।

আরএ

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার