হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ‘দর্পচূর্ণ’ করে ইরানে বিজয়োল্লাস

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ইরান ও ইসরাইলের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরানজুড়ে পালিত হচ্ছে বিজয় উৎসব। বিভিন্ন টুইটারে এমন ভিডিও দেখা গেছে। এছাড়া যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই ইরানের রাজনৈতিক ও সামরিক মহলে দেখা গেছে উচ্ছ্বাস।

ইরানের উপ-রাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেন, এই বিজয়ের মাধ্যমে ইরান শুধু সামরিক নয়, কূটনৈতিক অঙ্গনেও প্রমাণ করেছে-আমেরিকা ও পশ্চিমা শক্তির শিং ভেঙে দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে। এটাই ইরানের প্রকৃত শক্তির বহিঃপ্রকাশ।

যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ইরানের শীর্ষ নেতারা একে ‘ঐতিহাসিক জয়’ হিসেবে আখ্যা দেন।

ইরানের সংসদ স্পিকার এবং সাবেক আইআরজিসি (রেভল্যুশনারি গার্ড) কমান্ডার মোহাম্মদ বাঘের ঘালিবাফের শীর্ষ সহকারী মাহদি মোহাম্মাদিও এটিকে একটি বড় ও ঐতিহাসিক বিজয় হিসেবে অভিহিত করে উদযাপন করেন।

তিনি এক্স-এ লেখেন, একটি নতুন যুগ শুরু হয়েছে।

ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, অন্যদের বুঝতে হবে যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেউ মূল থেকে নির্মূল করতে পারবে না।

তিনি আরো বলেন, আমাদের যে সামর্থ্য ও সক্ষমতা আছে, তা বিবেচনায় নিয়ে বলা যায়—আমাদের পারমাণবিক শিল্প এগিয়ে যাবে এবং এটিকে থামানো যাবে না।

বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতি ইরানের জন্য কৌশলগতভাবে একটি সফলতা হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ এতে সরাসরি সংঘাত থেকে সরে এসে ইরান একটি ‘শক্ত অবস্থান’ নিয়ে আলোচনায় বসার সুযোগ পেয়েছে। পাশাপাশি নিজ দেশের জনগণের কাছে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ও কূটনৈতিক দক্ষতা তুলে ধরার সুযোগও তৈরি হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৩ জুন ইসরাইল ইরানের ভূখণ্ডে হামলা চালায়, যার লক্ষ্য ছিল দেশটির পারমাণবিক স্থাপনাগুলো। জবাবে ইরানও পালটা হামলা চালায় ইসরাইলে। সংঘাত চরমে পৌঁছালে যুক্তরাষ্ট্র ইসরাইলের সঙ্গে সমন্বয় করে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার