যুদ্ধিবিরতি নিয়ে আলোচনায় রাজি হলেও লেবাননে হামলা বন্ধ করেনি ইসরাইল। সবশেষ চালানো হামলায় দক্ষিণ লেবাননের তেফাহতা শহরে ৯ জন নিহত হয়। আহত হয়েছে আরো ১৩ জন। লেবাবনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
এর আগে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর সিরিজ বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, দক্ষিণ লেবাননের বাজৌরিয়েহ শহরে ইসরাইলি বাহিনীর হামলায় একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৯ জন। এছাড়া বেশ কিছু ঘরবাড়ি এবং একটি স্কুল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির নাবাতিয়েহ এল ফাউকা এবং সির এল গারবিয়েহ এলাকায় ইসরাইলি হামলায় আরো দুজন নিহত হয়েছে। চৌকিন শহরে পৃথক হামলায় নিহত হয়েছে আরো দুজন।
লেবাননের দক্ষিণাঞ্চলীয় এসব জনপদে ইসরাইলি হামলা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২ মার্চ থেকে এই সংঘাতে অন্তত ২ হাজার ৫৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬ হাজার ৫৮৮ জন।
সূত্র: দ্য গার্ডিয়ান/আল জাজিরা