হোম > বিশ্ব

নিউইয়র্ক সিটিতে ইসরাইল বিরোধী বিক্ষোভ

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

গাজায় ইসরাইলের চলমান বর্বরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্ক সিটিতে বিক্ষোভে অংশ নেয় শত শত মানুষ।

শুক্রবার আল জাজিরা এক প্রতিবেদেন জানায়, ফিলিস্তিনপন্থি সংগঠন পিপলস ফোরাম এ বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকাসহ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেন। এসময় তারা ইসরাইল বিরোধী স্লোগান দেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অব্যাহতভাবে বর্বর আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরাইল।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ২৫৯ জনে। আহতের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪৫৮ জন।

এরমধ্যে গত ২৪ ঘণ্টাতেই ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হয়েছে ৭১ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও দুই শতাধিক।

শুক্রবার সংবাদমাধ্যম আল জাজিরা গাজার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

গত চার সপ্তাহে মানবিক সহায়তা আনতে গিয়ে ইসরেইলি বাহিনীর হাতে কমপক্ষে ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রে আরো চার হাজার ৬৬ জন আহত হয়েছেন।

এদিকে, ইসরাইল গাজায় বিপর্যয়কর গণহত্যা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শুক্রবার আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের আগে স্প্যানিস প্রধানমন্ত্রী বলেন, গাজা ‘গণহত্যার এক বিপর্যয়কর পরিস্থিতিতে’ রয়েছে।

এসময় ইউরোপীয় ইউনিয়নকে অবিলম্বে ইসরাইলের সঙ্গে সহযোগিতা স্থগিত করার আহ্বান জানান তিনি। গাজায় ইসরাইলের চালানো বর্বরতার বিরুদ্ধে এটাই স্প্যানিশ প্রধানমন্ত্রীর সবচেয়ে কড়া সমালোচনা।

আরএ

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার