হোম > বিশ্ব

যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে হোয়াইট হাউসে বিক্ষোভ

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ইসরাইল ও ইরানের যুদ্ধে যুক্তরাষ্ট্র যেন জড়িত না হয় তার বিরোধীতা করে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করছেন একদল বিক্ষোভকারী।

বৃহস্পতিবার (১৯ জুন) আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা ইরানে ইসরাইলি বোমা হামলা ও ইসরাইলি বাহিনীকে কোটি কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করছেন। বিক্ষোভকারীরা যুদ্ধে সরাসরি জড়িত না হতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান।

বর্তমানে মধ্যপ্রাচ্যের সাগরসীমায় তিনটি যুদ্ধবিমান বহনকারী রণতরী বা এয়্যারক্রাফট ক্যারিয়ার অবস্থান করছে। বিক্ষুব্ধ আন্দোলনকারীদের দাবি—এই তিন এয়ারক্রাফট ক্যারিয়ারে যেসব বিমান, গোলাবারুদ আছে, সেসব যেন আত্মরক্ষা ব্যতীত আর কোনো কাজে ব্যবহার করা না হয়।

শুক্রবার (১৩ জুন) থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইল। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ৩২০ জনেরও বেশি। ওয়াশিংটনভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস এ তথ্য জানিয়েছে।

ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি আরও বলেছে, নিহতদের মধ্যে ২৬৩ বেসামরিক নাগরিক এবং ১৫৪ নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকিদের পরিচয় দেয়নি সংস্থাটি।

যদিও ইরান এখনো পর্যন্ত ইসরাইলি হামলা চলাকালে নিয়মিতভাবে হতাহতের তথ্য দেয়নি। ইরানের সর্বশেষ তথ্য অনুসারে, ইসরাইলি হামলায় ২২৪ জন নিহত ও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।

অবশ্য ইসরাইলের হামলার জবাবে তেলআবিবে পালটা হামলা অব্যাহত রেখেছে তেহরান।

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার