হোম > বিশ্ব

গাজায় বোমা বিস্ফোরণে ৫ ইসরাইলি সেনা নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: টাইমস অব ইসরাইল

গাজায় রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ ইসরাইলি সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৪ জন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে বেইত হানুনে রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। এতে পাঁচ সেনা নিহত ও আরো ১৪ জন আহত হয়। সেনারা পায়ে হেঁটে অভিযান চালাচ্ছিল বলে জানিয়েছে আইডিএফ।

সেনাবাহিনী জানিয়েছে, গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেডের অধীনে বেইত হানুনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেড অভিযানে অংশ নেয়। এসময় বোমা বিস্ফোরণের শিকার হন তারা।

এদিকে, গাজায় ইসরাইলের হামলায় একদিনে আরো ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

সোমবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা ৫৭ হাজার ৫২৩ জনে পৌঁছেছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল থেকে আরও ১০৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আহত হয়েছেন অন্তত ৩৫৬ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৬ হাজার ৬১৭ জনে।

গাজায় সামরিক অভিযানসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

আরএ

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী