হোম > বিশ্ব

সুদানে শতাধিক বেসামরিক নাগরিক নিহত

আধা-সামরিক বাহিনীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

সুদানে শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির উদ্বাস্তু শিবিরে আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এ হামলা চালায়। রোববার এল ফাশেরের স্থানীয় এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

নর্থ দারফুর রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষের মহাপরিচালক ইব্রাহিম খাতির বলেছেন, শুক্রবার জামজামের উদ্বাস্তু শিবিরে আরএসএফের মিলিশিয়ারা নির্মম হামলায় শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েক ডজন মানুষ। শনিবার রাজ্যের আবু শৌক উদ্বাস্তু শিবিরে মিলিশিয়াদের আরেক হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ইমার্জেন্সি রুম এক বিবৃতিতে বলেছে, আবু শৌক শিবিরে আরএসএফের যোদ্ধাদের ব্যাপক গোলাবর্ষণের কারণে কমপক্ষে ৪০ বেসামরিক নিহত ও শত শত মানুষ আহত হয়েছেন।

তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য জানায়নি আরএসএফ। ২০২৪ সালের ১০ মে থেকে এল ফাশেরে সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) ও আরএসএফের মাঝে প্রাণঘাতী লড়াই চলছে। সূত্র: আইএএনএস

আমিরাতের আকাশপথ স্বাভাবিক, ১০ মে থেকে চালু করছে কাতার

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই

ইসরাইলে খ্রিস্টান সন্ন্যাসিনীর ওপর হামলা, ফ্রান্সের তীব্র নিন্দা

মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুদের’ মতো জাহাজ জব্দ করেছে: ট্রাম্প

যুদ্ধ-অচলাবস্থার মাঝেও চীন সফরের নিশ্চয়তা দিলেন ট্রাম্প

আগ্রাসী যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার ঘোষণা ইরানের

মার্কিন জনগণের উচিত যুদ্ধের জন্য সরকারকে চ্যালেঞ্জ করা: ইরান

ইরানের সঙ্গে বৈরিতা শেষ: ট্রাম্প

হরমুজ প্রণালিতে নৌ অবরোধ অত্যন্ত লাভজনক ব্যবসা: ট্রাম্প

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর