হোম > বিশ্ব

বাংলাদেশ পাকিস্তান ও চীনের সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন ভারতের সেনাপ্রধান

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য ট্রিবিউন

বাংলাদেশ, চীন ও পাকিস্তানের সম্ভাব্য সম্পর্ক নিয়ে উদ্বেগ জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল অনিল চৌহান। মঙ্গলবার দিল্লিতে এক অনুষ্ঠানে এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি। জেনারেল চৌহানের মতে, চীন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক ভারতের জন্য বড় হুমকি। খবর দ্য ট্রিবিউনের।

জেনারেল অনিল চৌহানের মতে, এই তিনটি দেশের মধ্যে সম্পর্ক ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর প্রভাব ফেলতে পারে।

এসময় পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিন্দুরের সময় চীনের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, ‘পাকিস্তানের প্রতি চীনের রাষ্ট্রীয় সমর্থন কতটা, তা নির্ধারণ করা খুবই কঠিন।’

তিনি বলেন, পাকিস্তান তার প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ অস্ত্র ও সামরিক সরঞ্জাম চীন থেকে কিনেছে। তাই চীনা সামরিক সরঞ্জাম নির্মাতারা সেগুলো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করবে বলে মনে করেন তিনি।

তার মতে, বর্তমানে যুদ্ধের ধরন অনেক পাল্টে গিয়েছে। ব্য়ালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, হাইপারসোনিক অস্ত্রের মাধ্যমে হামলা থেকে সম্পূর্ণ রক্ষা পাওয়ার পদ্ধতি বিশ্বের কোনো দেশের কাছেই নেই। ফলে ভারতকে পুরনো এবং নতুন উভয় ধরনের যুদ্ধ পরিস্থিতির জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে বলে জানান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহান।

চীন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক ভারতের জন্য হুমকি হিসেবে দেখা দিচ্ছে, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের এমন মন্তব্য তিন দেশের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় বৈঠকের মাত্র ১০ দিন পর এলো। ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত রয়েছে।

এরআগে ভারতের সেনাবাহিনীর উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেছিলেন, মে মাসে চার দিনের যুদ্ধের সময় ভারত তিনটি প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল। এগুলো হচ্ছে চীন, তুরস্ক এবং পাকিস্তান। তার মতে, পাকিস্তান ছিল সম্মুখভাগে। আর চীন তাদের সব ধরণের সহায়তা দিয়েছিল।

আরএ

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি