হোম > বিশ্ব

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প দক্ষিণ-পূর্ব এশিয়াকে কাঁপিয়ে দিয়েছে। ভয়াবহ এ ভূমিকম্পে নিহত বেড়ে ১০০০ দাঁড়িয়েছে। আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার সকালে জান্তা সরকারের বরাত দিয়ে বিবিসি এতথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ও গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) সংস্থাটির মতে, ভূমিকম্পে দেশটির আর্থিক, পরিবেশগত এবং সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ এক হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।

মিয়ানমারের যেসব অঞ্চলে ভূমিকম্পন অনুভূত হয়েছে সেসব অঞ্চলে ব্যাপক জনবসতি ছিল। পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন ভবনে ৩২০ জন কর্মী কাজ করছিলেন। কম্পনের পর ভবনটি ধসে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত দশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া মিয়ানমারজুড়ে অসংখ্য ভবন ধসের কারণে হতাহতের সংখ্যাও বাড়ছে।

২০২১ সালে মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে। এ অবস্থায় ভূমিকম্পের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা কঠিন হয়ে পড়বে। মিয়ানমারের বিরোধী দল ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে।

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী