হোম > বিশ্ব

ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়: লিয়েন

আতিকুর রহমান নগরী

ইরানের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন । গতকাল রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু’র সাথে টেলিফোন আলাপে তিনি এ মন্তব্য করেন।

আজ সোমবার বিবিসি এক প্রতিবেদনে জানায়, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, ইরান নিয়ে কূটনৈতিক আলোচনায় যাওয়াই সবচেয়ে ভাল উপায় হবে। তবে তিনি তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানাননি।

ভন ডার লিয়েন বলেন, তিনি টেলিফোনে নেতানিয়াহুর সঙ্গে একমত হয়েছেন যে ‘ইরানের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, এর কোনো প্রশ্নই ওঠে না।’

এরআগে ভন ডার লিয়েন গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা করেছেন। তবে তিনি এটাও বলেছেন, জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার সঙ্গে ইরানের অসহযোগিতা করছে। এর মানে ইসরাইল নিজেকে রক্ষা করার অধিকার রাখে।’

তিনি আরো বলেন, ‘ইরানই এই অঞ্চলের প্রধান অস্থিতিশীলতার উৎস।’

বর্তমানে ভন ডার লায়েন কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেনল। সেখানে তিনি জানান, এই সম্মেলনে ইসরাইল ও ইরানের দ্বন্দ্বের পাশাপাশি রাশিয়ার ইউক্রেনে চলমান আগ্রাসনও আলোচনা হবে।

তিনি বলেন, ‘ইরানি নকশায় তৈরি একই ধরনের ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেন ও ইসরাইলের শহরগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে। এসব হুমকি একসাথে মোকাবেলা করা দরকার।’

আরএ

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার