হোম > বিশ্ব

চড়ের প্রতিশোধ নিতে ৫০ বছর অপেক্ষা!

ঢাবি সংবাদদাতা

চতুর্থ শ্রেণিতে পড়ার সময় একদিন সহপাঠী বন্ধুর হাতে মার খেয়েছিলেন বালকৃষ্ণণ নামে ভারতের এক ব্যক্তি। তখন সেটা ছিল ছেলেমানুষি ব্যাপার। কিন্তু সেই ঘটনার রেশ ৫০ বছর ধরে মনে পুষে রেখেছিলেন তিনি। সেটা কেউই কল্পনা করতে পারেননি।

সম্প্রতি সেই স্কুলের অনুষ্ঠানে এসেই বালকৃষ্ণণ খুঁজে পান সেই পুরোনো ‘সহপাঠী’—ভি জে বাবুকে। বাবু ৫০ বছর আগে তাকে মেরেছিলেন! আর তাকে দেখা মাত্রই জ্বলে উঠে বালকৃষ্ণণ।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বাবুর দিকে তেড়ে যান বালকৃষ্ণণ। অভিযোগ উঠেছে, তিনি পাথর দিয়ে বাবুর মুখ ও ঘাড়ে আঘাত করেন। ঘটনাস্থলে চিৎকার-চেঁচামেচি, হইচই শুরু হয়। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ থমকে যায়।

এ ঘটনায় শুধু বালকৃষ্ণণই নয়, সঙ্গে থাকা ম্যাথু নামের আরও এক সহপাঠীকেও গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনাটি কেরলের কাসারগড়ে। ২ জুন সেখানকার একটি স্কুলের পুরোনো ছাত্রদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘রিইউনিয়ন’। বহু বছর পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার মুহূর্তে এ ঘটনা ঘটে।

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন