হোম > বিশ্ব

রাফাল পাইলটের মৃত্যুর কথা স্বীকার দিল্লির

পাক-ভারত যুদ্ধ

আতিকুর রহমান নগরী

ছবি: জিও নিউজ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে বারবার হতাহতের কথা অস্বীকার করার পর, অবশেষে রাফাল যুদ্ধবিমানের পাইলটসহ বেশ কয়েকজনের মৃত্যুর কথা পরোক্ষভাবে স্বীকার করেছে ভারত। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে একথা জানায় জিও নিউজ।

ভারত সরকার গোপনে ১০০ জনেরও বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়। যাতে জনগণের নজর এড়িয়ে গোপনে তাদের স্মরণ করা যায়। অভ্যন্তরীণ চাপের মুখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ।

যাদের মরণোত্তর সম্মাননা দেওয়া হচ্ছে তাদের মধ্যে রয়েছেন ভারতীয় বিমান বাহিনীর চারজন পাইলট। এদের মধ্যে তিনজন রাফাল জেট বিমান চালিয়েছিলেন। তালিকায় আদমপুর বিমানঘাঁটিতে নিহত এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পাঁচজন অপারেটরও রয়েছেন।

আরেকটি বিমান ঘাঁটিতে প্রাণ হারানো আরো নয়জন কর্মীকেও সম্মাননা দেওয়া হবে।

নিরাপত্তা সূত্রগুলোর দাবি, নিহতদের পরিবারকে সামাজিক মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার ছবি প্রকাশ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। কারণ ভারতীয় কর্তৃপক্ষ যুদ্ধে নিজেদের ক্ষয়ক্ষতি জনসাধারণের কাছ থেকে আড়াল করার চেষ্টা করছে।

এরআগে, গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটিগুলোতে বড় ধরণের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কথা অস্বীকার করেছে ভারত।

এদিকে রোববার পাকিস্তানি গণমাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে জানায় কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। অপারেশন সিন্দুর চলাকালে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ২৫০-এর বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে বলে সূত্র জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এতো সংখ্যক হতাহতের ঘটনা সত্ত্বেও, ভারতীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির বিষয়টি প্রকাশ্যে স্বীকার করতে অনাগ্রহ দেখাচ্ছে। ফলে অভ্যন্তরীণভাবে প্রচণ্ড চাপের মুখোমুখি হয়েছে দেশটির সামরিক বাহিনী।

আরএ

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী