হোম > বিশ্ব

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ২

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার ডিউক কুয়ালালামপুরের দুতা-উলু কেলাং এক্সপ্রেসওয়েতে (ডিউক) তিনটি লরি ও একটি পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষে বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

সিটি ট্রাফিক এনফোর্সমেন্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা জানান, একটি লরি ইঞ্জিন বিকল হয়ে মাঝ লেনে থেমে ছিল। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির পেছনে ধাক্কা দেয়।

এরপর আরেকটি লরি সহায়তার জন্য থামে। তবে পেছন থেকে আসা তৃতীয় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে থাকা সব যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ঘটনাস্থলেই ৫২ ও ৫৩ বছর বয়সি দুই ব্যক্তি নিহত হন। নিহতদের মধ্যে একজন স্থানীয় লরিচালক, অন্যজন বাংলাদেশি নাগরিক।

দুর্ঘটনার সময় তারা দুজনই নিজেদের গাড়ির বাইরে ছিলেন এবং সংঘর্ষে আটকে পড়ে মাথা ও শরীরের আঘাতে প্রাণ হারান। এ ছাড়া ৪৩ ও ৩৫ বছর বয়সি দুজন পুরুষ এবং ৩৮ বছর বয়সি এক বিদেশিসহ মোট তিনজন আহত হন। তাদের কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত অন্তত ১৮

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৩

ইরানের রেল নেটওয়ার্ককে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে উপস্থাপনের চেষ্টা ইসরাইলের

‘তোমরা ইতিহাস গড়েছ’, আর্টেমিস নভোচারীদের প্রশংসায় ট্রাম্প

ইরাকি কুর্দিস্তানের ইরবিল বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ

ঈদুল আজহায় ছয় দিনের সরকারি ছুটির অনুমোদন আমিরাতে

ট্রাম্পকে অপসারণে ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি মার্কিন আইনপ্রণেতাদের

চাঁদের খুব কাছ দিয়ে আর্টেমিস, পরবর্তী লক্ষ্য সূর্যগ্রহণ

ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫