হোম > বিশ্ব

দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় ১৮১ আরোহীর ১৭৯ জনই নিহত

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ কোরিয়ার বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জনই নিহত হয়েছেন। খবর ইয়োনহাপ।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে বিমানটি বিধ্বস্ত হয়। জিজু এয়ার ওই বিমানটিতে মোট ১৭৫ জন যাত্রী ও ছয় জন ক্রু ছিলেন। প্লেনটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফিরছিল। এটি রানওয়েতে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে।

এক দমকল কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার পর দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানানো হয়েছে।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বিমানের পেছন দিক থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২