হোম > বিশ্ব

প্রকাশ্যে হামলার হুমকি, গোপনে ইরানের সঙ্গে যোগাযোগ ট্রাম্প প্রশাসনের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স । এই যোগাযোগের উদ্দেশ্য হলো শান্তি আলোচনা পুনরায় শুরু করা। এর ফলে ইসলামিক প্রজাতন্ত্রটির ওপর যুক্তরাষ্ট্রের নতুন কোনো হামলা ঠেকানোর পথ তৈরি হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ভ্যান্স ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজায়ির কাছে একটি চিঠি পাঠিয়েছেন। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাইকে পাঠানো ভ্যান্সের চিঠির উদ্দেশ্য হলো—তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এমন কোনো সমঝোতার ক্ষেত্র তৈরির সম্ভাব্যতা যাচাই করা, যার ফলে নতুন করে হামলা ঠেকানো সম্ভব হয়।

প্রতিবেদনে বলা হয়, চিঠিতে ভবিষ্যতে আলোচনা শুরুর জন্য একটি সম্ভাব্য কাঠামো তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে চিঠিটি পাঠানো হয় এবং রোববার তা পৌঁছে দেওয়া হয়। চিঠিতে ভ্যান্স সরাসরি আলোচনার আহ্বান জানিয়ে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেন। আলোচনার শুরু থেকেই ইরানের পরমাণু কর্মসূচিকে আলোচ্যসূচিতে রাখার কথা বলেন তিনি।

এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ইরান প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করেছে। রেজাই বৃহস্পতিবারের মধ্যে আনুষ্ঠানিক জবাব দিতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। দুই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আগামী সপ্তাহেই কাতার অথবা তুরস্কে আলোচনা শুরু হতে পারে।

সূত্র: আল জাজিরা

আরএ

‘যুদ্ধ নয়, ইরানের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আগ্রহী যুক্তরাষ্ট্র’

এল-সাইদের বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডকে সমর্থনের কোনো প্রমাণ নেই

ইউরোপে তরুণদের চেয়ে আট গুণ বেশি সম্পদ বয়স্কদের

১৬ দেশে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি যুক্তরাজ্যের

বিয়ে নিয়ে পুরোনো অভিযোগে বিরক্ত ও ক্ষুব্ধ ইলহান ওমর

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদ বরখাস্ত

বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত

ইতিহাসের ভুল পথে নেতানিয়াহু, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ওলমার্টের

আরবরা বিজ্ঞান সৃষ্টি করে না, নোবেলও জেতে নাÑ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমালোচনার ঝড়