হোম > বিশ্ব

ইসরাইলের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের

আতিকুর রহমান নগরী

ইসরাইলের বিরুদ্ধে এখন পর্যন্ত যে হামলা হয়েছে তা কেবল সতর্কতা। শিগগিরই তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক অভিযান চালানো হবে। এমন্ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর নবনিযুক্ত প্রধান মেজর জেনারেল সায়্যিদ আব্দুলরাহিম মুসাভি।

মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, শুক্রবার থেকে এখন পর্যন্ত পরিচালিত অভিযান ছিল প্রতিরোধমূলক সতর্কতা। প্রকৃত শাস্তিমূলক অভিযান শিগগিরই কার্যকর করা হবে। খবর প্রেসটিভি’র।

তিনি বলেন, ইহুদিবাদী সরকার ইরানের জনগণের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়েছে। নিহতদের মধ্যে নারী, শিশু এবং বয়স্করাও রয়েছেন।

তার অভিযোগ, ইসরাইলি সরকার সকল স্বীকৃত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। গাজা ও লেবাননে প্রায় ৩০০ সাংবাদিককে হত্যার পর, সত্যের কণ্ঠস্বর স্তব্ধ করতে ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এর উপর বর্বর আক্রমণ শুরু করেছে।

এই শীর্ষ কমান্ডার হঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইতিহাস সাক্ষী, ইরানি জাতি কখনো কোনো আগ্রাসনের কাছে মাথা নত করেনি। বর্বর আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে, ইহুদিবাদী সরকারকে তার অপরাধের জন্য মূল্য দিতে বাধ্য করবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের প্রিয় স্বদেশী, বিজ্ঞানী এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারদের শাহাদাত, শাস্তিমূলক প্রতিশোধ গ্রহণে আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করবে।’

এ সময় শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার ঘোষণাও দেন এই জেনাররেল।

আরএ

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার