হোম > বিশ্ব

হাতকড়া পরানো হলো যুক্তরাষ্ট্রের সিনেটর প্যাডিলাকে

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক সংবাদ সম্মেলন থেকে হাতকড়া পরানো হয়েছে ডেমোক্র্যাটিক সিনেটর অ্যালেক্স প্যাডিলাকে। বিবিসি এক প্রতিবেদনে জানায়, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের সংবাদ সম্মেলনে একটি প্রশ্ন করার চেষ্টাকালে প্রথমে তাকে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে এই আইনপ্রণেতাকে রুম থেকে বের করে দিয়ে হাতকড়া পরিয়ে দেয় নিরাপত্তারক্ষীরা।

লস অ্যাঞ্জেলেসে অভিবাসন আইন প্রয়োগের সবশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করছিলেন ক্রিস্টি নোয়েম।

এ সময় সিনেটর প্যাডিলা তাকে কথা বলতে বাধা দেন এবং একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করেন। ডেমোক্র্যাটিক এই সিনেটর এক বিবৃতিতে জানিয়েছেন, নিরাপত্তারক্ষীরা তাকে জোর করে মাটিতে ফেলে দিয়ে হাতকড়া পরিয়ে দিয়েছিলেন। তবে তাকে গ্রেপ্তার করা হয়নি।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, প্যাডিলা অসম্মানজনক রাজনৈতিক নাটক করছিলেন। তাকে বার বার পিছু হটতে বলা হয়েছিল। তবে তিনি নিরাপত্তারক্ষীদের নির্দেশ পালন করেননি। তিনি আক্রমণ করতে পারেন এমন সন্দেহ করা হয়েছিল। কারণ প্যাডিলা নিজের পরিচয় দেননি এবং তিনি সিনেটরের পিন পরে ছিলেন না। নিরাপত্তা কর্মকর্তারা যথাযথভাবে কাজ করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সিনেটর প্যাডিলাকে হাতকড়া পরানোর ঘটনায় রিপাবলিকান ও ডেমোক্র্যাট দু’পক্ষেই নিন্দার ঝড় ওঠে। সহকর্মী সিনেটররা এ ঘটনাকে মর্মান্তিক এবং কষ্টকর অপমান বলে অভিহিত করেন।

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন