হোম > বিশ্ব

হাইফায় হামলার স্থানে সাংবাদিক প্রবেশে বাধা ইসরাইলের

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

ইসরাইলের হাইফা এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থানে আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশ করতে দিচ্ছে না দেশটির পুলিশ। সাংবাদিকরা হামলার ক্ষয়ক্ষতির খবর সংগ্রহ করতে গেলে বাধা দেয়া হয়। টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এতথ্য জানায়।

পুলিশ বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, উপকূলী জেলা পুলিশের গাড়ি ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে। সার্বিক পরিস্থিতিও নিয়ন্ত্রণ করছে তারা।

অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর শহর হাইফায় রয়েছে একটি তেল শোধনাগার ও নৌঘাঁটি।

সোমবার হাইফা’র কয়েকটি স্থানে ইরানের হামলায় কয়েকজন আহত হয়েছেন। ইসরাইলের হামলার জবাবে দেশটির ভেতরে বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এসব হামলায় অন্তত তিনজন ইসরাইলি নিহত ও কমপক্ষে আরো ৭৪ জন আহত হয়েছে।

টাইমস অব ইসারাইলের এক প্রতিবেদন জানায়, ইসরাইলের মধ্যাঞ্চলে শক্তিশালী হামলা চালায় ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েকটি ভবনে আগুন ধরে যায়।

সিএনএনের এক খবরে বলা হয়েছে, ইসরাইল একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। বর্তমানে হামলা প্রতিহত করার কাজ চলছে বলে জানিয়েছে আইডিএফ।

তেল আবিব ও জেরুজালেমসহ ইসরাইলের বিভিন্ন শহরে জরুরি সতর্ক সংকেত (সাইরেন) বাজতে শুরু করেছে। আইডিএফ সতর্ক করে বলেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অভেদ্য নয়।

অন্যদিকে, ইসরাইলি হামলায় ইরানে গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আরও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।

আরএ

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার