হোম > বিশ্ব

ইসরাইলি হামলায় গাজায় একদিনে নিহত ১২০

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর বোমা হামলায় ১২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছে বহু ক্ষুধার্ত মানুষ, যারা ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। চলমান এ যুদ্ধে মোট মৃত্যুর সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গেছে। খবর আল জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণ শিবিরে হামলায় ৫৭ জন নিহত ও আরো অন্তত ৩৬৩ জন আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরাইলের বন্দুক ও বিমান হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। এসব ত্রাণ বিতরণ কেন্দ্র পরিচালনা করছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ), যা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সহায়তায় পরিচালিত এবং ইসরাইলি নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত।

গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইলি বাহিনী ইচ্ছাকৃতভাবে গাজা উপত্যকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা খাদ্য সংকট সৃষ্টি করে এবং ক্ষুধার্ত মানুষদের নিশানা করে পরিকল্পিতভাবে হত্যা করছে।’

আরএ

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন