হোম > বিশ্ব

ভারতে রথযাত্রায় পদদলিত হয়ে ৩ জনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য হিন্দু

ভারতের উড়িষ্যার পুরিতে রথযাত্রায় পদদলিত হয়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। রোববার এনডিটিভি এক প্রতিবেদনে এতথ্য জানায়।

রোববার স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটের দিকে পুরিতে জগন্নাথ মন্দির থেকে তিন কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরের কাছে এ ঘটনা ঘটে। যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুইজন নারী ও অপরজন পুরুষ।

এনডিটিভি জানায়, দেবতা জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার মূর্তি নিয়ে তিনটি বিশাল কাঠের রথ গুন্ডিচা মন্দির পার হওয়ার সময় ঘটনাটি ঘটে।

রথযাত্রার সময় অনেক ভক্ত জড়ো হয়। এক পর্যায়ে অনেকে রথের দড়ি ধরার জন্য প্রতিযোগিতা শুরু করলে হুড়োহুড়ি শুরু হয়। এসময় ভিড়ের চাপে অনেকে পদদলিত হন। তিনজন ঘটনাস্থলেই মারা যান।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা জানান, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও অতিরিক্ত ভিড় সামলানো কঠিন হয়ে পড়েছিল।

আরএ

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার