হোম > বিশ্ব

ছবিতে ফিলিস্তিনিদের ঈদ আনন্দ

স্টাফ রিপোর্টার

ধ্বংস্তুপের মধেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন গাজার নারী-পুরুষ ও শিশু-কিশোররা। চারপাশে বড় বড় ভবণের ধ্বংস্তুপ। তবুও ঈদের সকালে বাবার হাত ধরে ঈদের নামাজ আদায় করতে মসল্লায় উপস্তিত হন ছোট ছোট ছেলে-মেয়েরা।

ইসরাইলিদের বোমাও কখনো ফিলিস্তিনিদের দমিয়ে রাখতে পারেনি। মৃত্যুকে আসলে তারা কখনো তোয়াক্কাই করে না। তাই তো হাজারো নিষেধাজ্ঞার মাঝে তারা আল-আকসায় ঈদের নামাজ আদায় করেন।

এদিকে ঈদের দিনও গাজাবাসীর উপর হামলা চালিয়েছে ইসরাইল। ফিলিস্তিনি সাংবাদিক এবং গাজার সাবেক বাসিন্দা মনসুর শোমান আল জাজিরাকে জানান, ইসরায়েলি বোমাবর্ষণের মাঝেও অনেক ফিলিস্তিনি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

তিনি আরও বলেন, ঈদের সকাল থেকেই ভাই-বোন, মা-বাবা, দাদা-দাদি, নানু-নাতি মসজিদে বা ফাঁকা ময়দানে একত্রিত হয়েছেন। শত বাধা উপেক্ষা করে তারা গাজার ঐতিহাসিক শক্তিশালী সামাজিক বন্ধন ও পারিবারিক কাঠামো টিকে রেখেছে।

ইসরাইলি নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় ঈদের নামাজ আদায় করেছেন এক লাখেরও বেশি মুসল্লি। রোববার সৌদি আরবসহ বিশ্বের ১১টি দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হয়।

জেরুজালেমের ইসলামিক ওয়াকফ জানায়, ইসরাইলি নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় ঈদের নামাজ আদায় করেনে প্রায় এক লাখ ২০ হাজার মুসল্লি। অনেক মুসল্লিকে মসজিদের ভিতর প্রবেশ করতে বাধা দেয় ইসরাইলি বাহিনী। তারা বাধ্য হয়ে মসজিদের বাইরে নামাজ আদায় করেন।

স্থানীয় গণমাধ্যম জানায়, দখলদার পুলিশের বাধার কারণে বহু মুসল্লি আল-আকসা মসজিদের চত্বরে প্রবেশ করতে না পেরে মসজিদের বাইরের প্রাচীরের বাইরে ঈদের নামাজ আদায় করেছেন।

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী