হোম > বিশ্ব

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের ২৫০ সেনা নিহত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। অপারেশন সিন্দুর চলাকালে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ২৫০-এর বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে বলে সূত্র জানিয়েছে। রোববার পাকিস্তানি গণমাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এত সংখ্যক হতাহতের ঘটনা সত্ত্বেও, ভারতীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির বিষয়টি প্রকাশ্যে স্বীকার করতে অনাগ্রহ দেখাচ্ছে। ফলে অভ্যন্তরীণভাবে প্রচণ্ড চাপের মুখোমুখি হয়েছে দেশটির সামরিক বাহিনী।

প্রতিবেদন অনুযায়ী, ভারত সরকার গোপনে ১০০ জনেরও বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে জনগণের নজর এড়িয়ে ভেতরে ভেতরে তাদের স্মরণ করা যায়।

সামা টিভি জানিয়েছে, পাঠানকোট ও উদমপুর বিমানঘাঁটির ক্ষয়ক্ষতির তথ্য আন্তর্জাতিক ও ভারতীয় স্বাধীন মিডিয়া নিশ্চিত করলেও, সরকার তা অস্বীকার করে চলেছে।

ভারত সরকার এই পরিস্থিতিতে যুদ্ধে পরাজয় ও তথ্য সংকট একসঙ্গে সামাল দিতে হিমশিম খাচ্ছে বলেও মন্তব্য করেছেন পর্যবেক্ষকরা।

এই প্রতিবেদনের সঙ্গে পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুম-মারসুস’-এর সফলতার দাবি ও ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের তথ্যও উঠে এসেছে। যা দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে।

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত ইইউ’র

উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন

মিত্র আমিরাতকে ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইরানি হামলার নিন্দা জানালো আরব লীগ

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি ট্রাম্পের

চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

যুদ্ধের প্রভাব মোকাবিলায় আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন

হরমুজ প্রণালি বন্ধ থাকলে পরিণাম হবে ভয়াবহ: ইইউ

বিশ্বমঞ্চে ভারতকে যেভাবে ধরাশায়ী করছে পাকিস্তান