হোম > বিশ্ব

নেতানিয়াহুকে রক্ষায় আইসিসির সদস্যপদ প্রত্যাহার হাঙ্গেরির

স্টাফ রিপোর্টার

হাঙ্গেরি সরকার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্যপদ প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাঙ্গেরি পৌঁছার ঠিক কয়েক ঘণ্টা পরেই এই ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

গত বছরের নভেম্বরে নেতানিয়াহু ও ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গাজা যুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে নেতানিয়াহু এই সিদ্ধান্তকে ‘ইহুদিবিদ্বেষী’ বলে আখ্যায়িত করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর পরই এই ঘোষণা দেন। অরবান বলেন, ‘আইসিসি একটি রাজনৈতিক আদালতে পরিণত হয়েছে। ইসরাইলি নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি এই সত্যকেই স্পষ্ট করে।’

আইসিসির মুখপাত্র ফাদ এল-আবদুল্লাহ বিবিসিকে জানান, হাঙ্গেরি এখনো আইসিসির সদস্য, তাই তারা আদালতকে সহযোগিতা করতে বাধ্য। তবে এটি এখনো স্পষ্ট নয়, হাঙ্গেরি নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে কি না।

আইসিসি ইতিমধ্যে ঘোষণা করেছে, তাদের ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর বিচারিক ক্ষমতা রয়েছে। যদিও ইসরাইল আদালতের বৈধতা স্বীকার করে না।

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার