হোম > বিশ্ব

ভারতের জাতীয় পতাকা পোড়ানোর ভিডিও ভাইরাল

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপালে আবর্জনার স্তূপে জাতীয় পতাকা পোড়ানো হয়েছে বলে এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অবশ্য এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এতথ্য জানিয়েছে। শনিবার রাতে পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়।

এ ঘটনায় কংগ্রেস ও বিজেপি-দুই প্রধান রাজনৈতিক দলই ক্ষোভ প্রকাশ করেছে। কংগ্রেসের মুখপাত্র বিবেক ত্রিপাঠীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বিজেপির করপোরেটর সুষমা ববিশা পুলিশে লিখিত অভিযোগ দিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই ঘটনার জন্য পৌরসংস্থার কর্মীরা দায়ী। বিবেক ত্রিপাঠী জানান, ঘটনাটি ঘটেছে ওয়ার্ড ৫০-এর অফিসের পাশে একটি নির্দিষ্ট জায়গায়, যেখানে নিয়মিতভাবে আবর্জনা পোড়ানো হয়। সেখানেই দেখা গেছে, একাধিক জাতীয় পতাকা পোড়ানো হচ্ছে।

শাহপুরা থানার উপপরিদর্শক হরিশ গুজারবোস জানিয়েছেন, অভিযুক্তদের চিহ্নিত করতে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এ পর্যন্ত জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয়েছে বলে তিনি জানান।

পতাকা পোড়ানোর ঘটনাটি ঘটেছে শহর পরিচালনা সংস্থার নির্ধারিত আবর্জনা ফেলার স্থানে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকটি তেরঙ্গা (ভারতের জাতীয় পতাকা) আবর্জনার স্তূপের মধ্যে পুড়ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং প্রশাসনের নজরে আসে।

ভিডিও দেখতে এই লিঙ্কে ক্লিক করুন-

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী