হোম > বিশ্ব

পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: ইরান

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার নিন্দা জানিয়েছে দেশটির পারমাণবিক শক্তি সংস্থা, অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান (এইওআই)।

রোববার আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয় এইওআই জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি’র লঙ্ঘন।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানায়, তারা ইরানি জনগণকে আশ্বস্ত করছে যে, শত্রুর সব ষড়যন্ত্র সত্ত্বেও হাজারো বিজ্ঞানী ও বিশেষজ্ঞের প্রচেষ্টায় গড়ে ওঠা এই শিল্পের অগ্রগতি থামতে দেওয়া হবে না।

সংস্থাটি আরো জানায়, ফোরদো, ইস্পাহান এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা থেকে কোনো বিকিরণ হচ্ছে না। একারণে স্থাপনার কাছাকাছি বাসিন্দাদের জন্য দূষণ বা বিপদের কোনও লক্ষণ নেই। স্থাপনাগুলো স্থিতিশীল অবস্থায় রয়েছে বলেও জানানো হয়।

এরআগে, বাংলাদেশ সময় সময় রোববার ভোরে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার পর হোয়াইট হাউজ থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক স্থাপনার ওপর হামলাকে ‘অসাধারণ সামরিক সাফল্য’ বলে অভিহিত করেন।

ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের শক্তিশালী ও সুরক্ষিত ফোরদো পারমাণবিক স্থাপনাটি ‘এখন আর নেই’ বা ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে।

তবে তার এ দাবি অস্বীকার করেছে ইরান।

আরএ

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার