হোম > বিশ্ব

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো ১৬০০

স্টাফ রিপোর্টার

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো ১ হাজার ৬০০।

শনিবার মিয়ানমারের সামরিক জান্তা জানায়, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১,৬৪৪ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা বেড়ে ৩,৪০৮ হয়েছে এবং ১৩৯ জন এখনো নিখোঁজ রয়েছে।

মিয়ানমারে গত শুক্রবার ভয়াবহ ভূমিকম্পের পর ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। দেশটিতে ইতোমধ্যে পৌঁছেছে চীন ও রাশিয়ার উদ্ধারকারী দল। শনিবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, চীনের ৩৭ সদস্যের একটি উদ্ধারকারী দল ইয়াঙ্গুনে পৌঁছেছে। তাদের সাথে রয়েছে ওষুধসহ অন্যান্য উপকরণ।

রাশিয়াও পাঠিয়েছে একটি উদ্ধারকারী দল। তাদের দলে রয়েছে ১২০ জন উদ্ধারকর্মী, চিকিৎসক ও অনুসন্ধানী কুকুর।

এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জান্তা প্রধানের সাথে ফোনে কথা বলেছেন। তিনি বলেছেন, বেইজিং তাঁবু, কম্বল এবং জরুরি চিকিৎসা সরঞ্জামসহ ১৩.৭৭ মিলিয়ন ডলার মূল্যের সহায়তা মিয়ানমারে পাঠাবে।

ভয়াবহ এ ভূমিকম্পের পর মিয়ানমারে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, বাঁচার জন্য সেখান থেকেই কাঁদছেন তারা। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমারের দ্বিতীয় বৃহৎ শহর মান্দালয়।

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী