হোম > বিশ্ব

পাকিস্তানে বন্যায় এক সপ্তাহে ৬৪ জনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

পাকিস্তানে আকস্মিক বন্যা ও ভারী বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগস্ত হয়েছে পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া এবং আজাদ জম্মু ও কাশ্মির। খবর জিও নিউজের।

আগামী ৮ জুলাই পর্যন্ত পাকিস্তানের বেশরভাগ এলাকায় ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যার ক্রমবর্ধমান ঝুঁকির কথা তুলে ধরা হয়েছে সতর্কতায়।

পাহাড়ি ঢলে পাঞ্জাবের সব নদীর পানি আরো বাড়তে পারে। ৫ জুলাই থেকে প্রবল বর্ষণের ফলে প্রদেশ জুড়ে বন্যার আশঙ্কা করা হচ্ছে।

পাঞ্জাব প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, পাহাড়ি ঢলে প্রধান প্রধান নদীর পানি দ্রুত গতিতে বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ডেরা গাজি খানে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে এবং লাহোরসহ প্রদেশের প্রধান শহরগুলোতে নগর বন্যা দেখা দিতে পারে।

ভারী বর্ষণ ও বন্যায় পাঞ্জাবে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। প্রদেশের সব জেলা প্রশাসক এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পর্যটক এবং ভ্রমণকারীদের ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। বিশেষ করে মারি এবং গালিয়াতের মতো ভূমিধসপ্রবণ এলাকাগুলোতে।

আরএ

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী