হোম > বিশ্ব

নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রচেষ্টা নিয়ে ইইউ-কে ইরানের হুঁশিয়ারি

আতিকুর রহমান নগরী

ছবি: তেহরান টাইমস

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে বলেছেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করা হলে পরমাণু কর্মসূচিতে তাদের ভূমিকা শেষ হয়ে যাবে। খবর তেহরান টাইমসের।

শনিবার তেহরানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং কূটনৈতিক মিশনের প্রধানদের সাথে বৈঠকে বক্তব্য রাখেন আরাগচি। তিনি বলেন, ‘যদি ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিষেধাজ্ঞা প্রক্রিয়া সামনে নিয়ে এগিয়ে যায়, তাহলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমস্যা আরো জটিল হয়ে উঠবে।’

তিনি বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আবার শুরু করার বিষয়ে খুঁটিনাটি পর্যালোচনা করছে। আলোচনা শুরুর সময়, স্থান, কাঠামো, উপাদান ও সম্ভাব্য আলোচনার জন্য ইরানের পক্ষ থেকে যে নিশ্চয়তা প্রয়োজন, তার সবকিছু খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান আরাগচি।

তিনি আরো বলেন, বিশ্বের প্রধান ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েই শুধু আলোচনা হবে, তাদের সামরিক সক্ষমতা নিয়ে নয়।

ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি কৌশলগত সুবিধা পাবে, দেশগুলোর এমন ধারণা সঠিক নয় বলেও উল্লেখ করেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনা সত্ত্বেও, ইরান এই তিন দেশের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।

আরাগচি জোর দিয়ে বলেছেন যে ইউরোপের এখনো ‘কুটনীতিতে ভূমিকা রাখার সুযোগ আছে।’ তবে তিনি সতর্ক করে বলেন যে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে কূটনৈতিক প্রচেষ্টা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।

আরাগচি স্পষ্ট করে বলেছেন যে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধ করেনি।

পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সদস্য হিসেবে, ইরান আইএইএ সহযোগিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

আরএ

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত