হোম > বিশ্ব

রাস্তা নামাজের জন্য নয়: যোগী আদিত্যনাথ

স্টাফ রিপোর্টার

রাস্তা নামাজের জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, রাস্তা নামাজের জন্য নয়, রাস্তা হচ্ছে যানবাহন চলাচলের জন্য নির্ধারিত।

বিজেপির এই চরমপন্থী নেতা মুসলিমদের বলেন, হিন্দুদের কাছ থেকে ধর্মীয় শৃঙ্খলা শেখা উচিত, যারা মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে কোনো অপরাধ, ধ্বংস বা হয়রানির ঘটনা ঘটেনি।

যোগী আদিত্যনাথ বলেন, মুসলিমরা উত্তরপ্রদেশের জনসংখ্যার ২০ শতাংশ হলেও, সরকারি কল্যাণ স্কিমের সুবিধাভোগীদের মধ্যে তাদের অংশ ৩৫-৪০ শতাংশ।

সম্প্রতি ঈদুল ফিতরের নামাজকে কেন্দ্র করে উত্তর প্রদেশের মিরাট পুলিশ এক কড়া নির্দেশনা জারি করে। ঈদে রাস্তায় নামাজ আদায় করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, যা পাসপোর্ট বাতিল এবং ড্রাইভিং লাইসেন্স জব্দের মতো সিদ্ধান্তে গড়াতে পারে বলে সতর্ক করেছে তারা।

মিরাটের পুলিশ সুপার (সিটি) আয়ুষ বিক্রম সিং জানান, ঈদের নামাজ কেবল মসজিদ কিংবা নির্ধারিত ঈদগাহেই আদায় করতে হবে। কেউ রাস্তায় নামাজ আদায়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার