হোম > বিশ্ব

নেতানিয়াহুর বিচার বাতিলের আহ্বান ট্রাম্পের

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান বিচার অবিলম্বে বাতিল অথবা তাকে পুরোপুরি ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নেতানিয়াহু ২০১৯ সাল থেকে ঘুষ, প্রতারণা এবং জনবিশ্বাস ভঙ্গের অভিযোগে অভিযুক্ত আর ২০২০ সাল থেকে ইসরাইলের আদালতে তার বিচার চলছে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে লেখেন, নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করতে হবে অথবা নিজের দেশকে এত ভালোভাবে সেবা করা মহান বীরকে ক্ষমা করে দিতে হবে।

নেতানিয়াহুর সোমবার ফের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে বলেও জানান ট্রাম্প।

ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, তেলআবিবে গত তেসরা জুন নেতানিয়াহুর নতুন করে শুরু হওয়া জেরা অন্তত এক বছর চলতে পারে।

ইসরাইলি প্রেসিডেন্ট ইসহাক হারজোগের ক্ষমা করার এখতিয়ার থাকলেও তার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলছে, বিষয়টি আপাতত আলোচনায় নেই আর এ নিয়ে কোনো আবেদনও জমা পড়েনি।

ডোনাল্ড ট্রাম্প বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রশংসা করে লিখেছেন, আমেরিকাই ইসরাইলকে বাঁচিয়েছিল, আর এখন আমেরিকাই নেতানিয়াহুকেও বাঁচাবে। এর মাধ্যমে ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থনের দিকে ইঙ্গিত দিয়েছে।

তবে ইসরাইল প্রধানমন্ত্রীর বিচারিক প্রক্রিয়াকে ট্রাম্প কীভাবে প্রভাবিত করার কথা ভাবছে সেটি এখনো স্পষ্ট না।

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার